
গাজী আশরাফ আজহার : জঙ্গীদের সঙ্গে নিয়ে পাকিস্তান ভারতকে ভেঙে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পাকিস্তান ভারত ভাঙার চেষ্টা করছে। তবে ভারতীয় বাহিনীও তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে ৷
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি প্রতিবেশী ছাড়া সবার সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা প্রতিবেশীদের বন্ধুত্বের মর্যাদা দিতে চাই।
এই মন্ত্রী পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, একটি প্রতিবেশী ছাড়া সব প্রতিবেশীই ভালো। রাজনাথ পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, এই প্রতিবেশী যদি আজ আমাদের সঙ্গে না আসে, ভবিষ্যতে আসতে আমাদের সঙ্গে আসতেই হবে। তাঁরা জঙ্গীদের ভারতে ঢুকতে সহায়তা দিচ্ছে। অখন্ড ভারতকে খন্ড করার চেষ্টা করছে । তিনি নিজেদের ভূখণ্ড রক্ষায় আপ্রাণ চেষ্টা করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দেন ৷
