তালেবানের সঙ্গে বৈঠকে বসছে বিশ্বের শক্তিধর পাঁচ দেশ

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার মস্কোতে আজ তালেবানের সাথে শান্তি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও পাকিস্তান।

এবারই প্রথমবারের মতো তালেবানদের সাথে বৈঠকে অংশ নিতে যাচ্ছে ভারত।

তবে ভারত সরকারিভাবে এ বৈঠকে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

তিনি জানান, বৈঠকে ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমর সিনহা ও পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার টিসিএ রাঘাভান উপস্থিত থাকবেন।

আফগানিস্তানের শান্তি রক্ষায় ভারত সবসময় তাদের পাশে আছে বলেও মন্তব্য করেন রাভিশ কুমার। পাঁচ শক্তিশালী দেশ ছাড়াও ইরানসহ আরো কয়েকটি দেশকে বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আগের সংবাদবিবাড়িয়া মারকাজে সা’দপন্থীদের হামলার তীব্র নিন্দা হাসানাত আমীনীর
পরবর্তি সংবাদনির্বাচনে যাচ্ছে বিএনপি