আদাবরে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।

পুলিশ জানায়, শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ওই এলাকার মোহাম্মদিয়া হোমসের একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়।

এসময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে এ ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন।  নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)।

আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আগের সংবাদনির্বাচনী পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ ইসির
পরবর্তি সংবাদসাকিব-মাশরাফি নৌকায় উঠছেন