‘অ্যাপ কোম্পানির গ্রাহকের ডাটা অন্যত্র ব্যবহার আমানতের খেয়ানত’

ওমর ফারুক :

অ্যাপ কোম্পানির গ্রাহকের অনুমতি না নিয়ে তাদের ব্যক্তিগত ডাটা অন্যত্র ব্যবহার আমানতের খেয়ানত হবে বলে জানিয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞ মাওলানা ফয়সাল পাশা। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ডাটা হ্যাক কিংবা অ্যাপ ব্যবহার করে গ্রাহকের ডাটা হাতিয়ে নিয়ে অন্যত্র ব্যবহার প্রসঙ্গে তিনি ফাতেহ২৪ এর কাছে এ কথা বলেন।

মাওলানা ফয়সাল পাশা বলেন, অ্যাপ কী কী জিনিস নেবে, সেটা অ্যাপের বা কোম্পানির প্রাইভেসি পলিসিতে বলা থাকে। গ্রাহক সেটা মেনে নিয়েই তা ইন্সটল করে। গ্রাহকও অ্যাপ নির্মাতাকে বিশ্বাস করছে যে, তার তথ্য তাদের কাছে নিরাপদ। প্রাইভেসি এবং ট্রাস্ট এই দু’টো জিনিসের উপর ভিত্তি করেই মূলত অ্যাপ নির্মাতা এবং গ্রাহকের মধ্যকার সম্পর্ক গড়ে উঠে। সুতরাং এ ক্ষেত্রে অ্যাপ যে তথ্য সংগ্রহ করবে, সেটাকে চুরি বলা যায় না। তবে তার ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, অ্যাপে তো গ্রাহকের অনুমতি নিয়েই এই তথ্য সংগ্রহ করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হবে, তাও উল্লেখ করা থাকে। কিন্তু পলিসিতে উল্লেখিত ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় যদি এই তথ্য ব্যবহৃত হয়, তাহলে নির্মাতা গ্রাহকের সাথে আমানতের খেয়ানত করছেন বলা যাবে। এক্ষেত্রে নির্মাতা অবশ্যই অপরাধী।

মাওলানা ফয়সাল পাশা আরও বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে অধিকাংশ গ্রাহক এই প্রাইভেসি পলিসি বা অ্যাপ যেসব তথ্য নেয়ার পারমিশন চায় সেগুলো নিয়ে মাথা ঘামায় না বা ব্যাপারটা বুঝে না। এজন্য সাধারণত অ্যাপ নির্মাতা কোম্পানীরা কিছু গোপনীয়তার নীতিমালা অনুসরন করেন। কিন্তু গ্রাহকের এই না বুঝার সুযোগ নিয়ে যদি কোনো কোম্পানি স্পর্শকাতর ডাটা নিয়ে নেয়, তাহলে সেটা গ্রাহকের সাথে প্রতারণা করা হলো। এক্ষত্রেও নির্মাতা প্রতারণার অপরাধে অপরাধী হবেন বলে মনে করি।

আগের সংবাদভোট কেন্দ্রে ইভিএম পরিচালনা করবে সেনাবাহিনী
পরবর্তি সংবাদদুইদিনে মনোনয়ন বিক্রি ৩২০০, প্রতি আসনে ১০ জন প্রত্যাশী