নির্বাচন পেছানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত… : সিইসি

ফাতেহ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কি না সে বিষয়ে সোমবার (১২ নভেম্বর) সিদ্ধান্ত জানানো। রোববার বিকালে এ তথ্য জানান।

এর আগে রোববার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই চায় কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু হবে।

এর আগে বিকালে নির্বাচন এক মাস পেছানোর লিখিত দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবং ভোট গ্রহণের তারিখ ৭ দিন পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

আগের সংবাদভোট পেছানোর দাবিতে ইসি বরাবর ঐক্যফ্রন্টের চিঠি
পরবর্তি সংবাদসব দল অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: প্রধানমন্ত্রী