
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে অপহরণ করার জন্য ইজরাইলী বাহিনী গাজার অভ্যন্তরে ঢুকে হামলা চালিয়েছে। এ ঘটনায় কাসসাম ব্রিগেডের এক কমান্ডারসহ ৬ ফিলিস্তিনি এবং এক ইজরায়েলি অফিসার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইজরায়েলি সেনাবাহিনী ও হামাসের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
আল কাসসাম ব্রিগেড বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে প্রবেশ করে তাদের এক কমান্ডারকে হত্যা করে ইজরায়েলি বাহিনী। কমান্ডার নিহত হওয়ার পর হামাস সদস্য ও স্থানীয়রা ইসরায়েলি সেনাদের গাড়িটির ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। পরবর্তীতে ইজরাইলি বিমান হামলা শুরু হয়।
‘অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গুলি বিনিময় ও ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের আল কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ আল-কারাসহ আরো ছয়জন ফিলিস্তিনি নিহত হন।
এ ঘটনার প্রেক্ষিতে ইজরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা বৈঠকের আয়োজন করে। ইজরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্যারিস সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইজরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজার নিকটবর্তী অঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলাছে এবং স্কুল বন্ধ ঘোষণা করেছে।
সূত্র ঃ আল জাজিরা
