খালেদা পুত্রবধূর রাজনীতিতে অভিষেক

ফাতেহ ডেস্ক : কর্মীদের চাঙ্গা করে নতুন উদ্যমে ভোটের ময়দানে নামাতে এবং দলে জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখতে তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমানকে নেতৃত্বে আনার বিষয়টি একরকম চূড়ান্ত করে ফেলেছে রাজনীতিতে কোণঠাসা বিএনপি। জিয়া পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারাবন্দি খালেদা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তারেকও সম্মত। পেশাদার চিকিৎসক বছর চল্লিশের জুবায়দাও ঘনিষ্ঠদের জানিয়েছেন, রাজনীতিতে নামতে তিনি তৈরি। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূর অভিষেক কেবল সময়ের অপেক্ষা।

এর আগে ২০১৪-র নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। নানা ওজর-আপত্তির পরে এবারের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা রবিবারই করেছে বিএনপি। কিন্তু দেরিতে মাঠে নামায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ে অনেক পিছিয়ে তারা। পিছিয়ে ভাবমূর্তিতেও। দলের চেয়ার পারসন খালেদা জিয়া যখন দণ্ডিত হয়ে কারাগারে, তরুণ নেতা তারেক জিয়া যখন ফেরার হয়ে লন্ডনে, তখন দলের হাল ধরতে পেশায় চিকিৎসক জিয়া-পরিবারের এ পুত্রবধূটির নাম দলের নেতাকর্মীদের কাছেও অনিবার্য হয়ে উঠেছে।

দলের নেতৃত্বে তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির কোনো বিকল্প নেই, এমন পরামর্শ আগেই দিয়ে আসছিলেন বিএনপির দেশি-বিদেশি রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা। তা মেনেই জুবায়দাকে রাজনীতিতে আনার কথা ভাবা হয়েছে, মনে করছেন অনেকেই। সিলেট, ফেনী এবং বগুড়ার একাধিক আসনে প্রার্থী হিসেবে তাঁর নাম রাখা হচ্ছে।

বিএনপি-র শীর্ষ সূত্রে জানা গিয়েছে, সিলেট বা বগুড়া থেকে প্রাথমিক সদস্যপদ দিয়ে জুবায়দাকে আপাতত দলের ভাইস চেয়ারম্যান করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী কাজে সমন্বয়ের দায়িত্বও তাঁর হাতে ছাড়ার কথা ভাবা হয়েছে। আপাতত অস্থায়ী চেয়ারম্যান তারেকের নির্দেশ অনুযায়ী তিনি দল চালাবেন।

আগের সংবাদস্ত্রীর পরকীয়ায় ইমামের বিষপান
পরবর্তি সংবাদনীল রঙের অন্ধকার ।। একজন পর্ন-অ্যাডিক্টের সমাত্মজীবন