গায়েবি মামলা, প্রধানমন্ত্রীর কাছেও গেল তালিকা

ফাতেহ ডেস্ক

নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৬ হাজার ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি।মঙ্গলবার বিকালে বিএনপির নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তালিকা জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও মামলার তথ্য সংগ্রহকারী সালাহ উদ্দিন খান।প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন তালিকাটি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন টিপু।

এর আগে গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিসহ গায়েবি মামলার আংশিক তালিকা জমা দিয়েছিলেন।

আগের সংবাদনির্বাচন নিয়ে আইনি গ্যাঁড়াকলে খালেদা
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যায় ফেসবুকের মদদ : নিউইয়র্ক টাইমস