
ফাতেহ ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকায় কুকুর জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চিনা দুই নাগরিক। কিন্তু খাওয়ার আগেই মালিকের কাছে ধরা খেলেন এই দুই চিনা।
সোমবার দুপুরে পিংক সিটি আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুল রহমান বলেন, কুকুরটি অভিনেতা প্রাণ রায়ের। কুকুর জবাইয়ের পর চিনা নাগরিকদ্বয় মীমাংসা করতে চাইলেও প্রাণ রায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩০৭) করে রেখেছেন।
খিলক্ষেত থানা সূত্র জানায়, চিমিং ও লিয়ান নামে এই দুই চিনা নাগরিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। বাসার সামনে কুকুরটিকে ঘোরাঘুরি করতে দেখে তারা কুকুরটিকে ধরে জবাই করেন।
