
ফাতেহ ডেস্ক: ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে সাইক্লোন গাজা। শুক্রবার সকালে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে শক্তিশালী সাইক্লোনটি।
ক্ষয়ক্ষতি এড়াতে নিম্নাঞ্চলের ৭৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তামিলনাড়ুর ৬ জেলায় খোলা হয়েছে ৩ শতাধিক আশ্রয়েকেন্দ্র।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে ভারিবৃষ্টি দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে নাগাপত্তমসহ বেশ কয়েকটি জেলায়। স্কুল কলেজ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ আছে রেল যোগাযোগ।
উদ্ধার অভিযানে কাজ করছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ৪টি দল। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য দুটি নৌযান, হেলিকপ্টার ও ডুবুরিদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের মতে পশ্চিমের দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে আসবে ঘূর্ণিঝড়টি।
