যুবরাজের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয় : সিআইএ

ফাতেহ ডেস্ক: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে মনে করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

এই কাজে যুবরাজের ছোট ভাই ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানের সহযোগিতা ছিল বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে খাসোগির ফোনালাপ বিশ্লেষণ করে করে এ সিদ্ধান্তে পৌঁছেছে সিআইএ। ওই ফোনালাপে খাসোগিকে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে সৌদি দূতাবাস থেকে কাগজপত্র সংগ্রহ করতে বলেন প্রিন্স খালিদ। সেইসাথে খাশোগির কোনো ক্ষতি হবে না বলেও নিশ্চয়তাও দেন তিনি।

কিন্তু সেখানে গেলে খাশোগিকে হত্যা করা হয়। এর দুই দিন পরই খালিদ বিন সালমান যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে ফিরে যান। তাকে এরপর আর ওয়াশিংটনে ফেরত পাঠায়নি রিয়াদ।

আগের সংবাদমিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস
পরবর্তি সংবাদ‘নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নে কাউকে ছাড় নয়’