
ফাতেহ ডেস্ক:
বছরে ৫ বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাদার অব হিউম্যানিটি সমাজ কল্যাণ পদক দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এর নীতিমালার খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে।
দুপুরে সচিবালয়ের বিফ্রিংয়ে একথা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচটি শ্রেণিতে এ পদক দেয়া হবে। এর মধ্যে ব্যক্তিপর্যায়ে তিন এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে দেওয়া হবে দুটি। স্বাধীনতা পদকের সমমানের হবে এ পদক।
প্রতি বছর দোসরা জানুয়ারি দেয়া হবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণে তৈরি এই পদক। সঙ্গে দেয়া হবে দুই লাখ টাকা।
