
ফাতেহ ডেস্ক: আওয়ামী লীগের প্রার্থী হতে পারছেন না টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান রানা। এছাড়া নড়াইল-২ আসনে থেকে নৌকার প্রার্থী হচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
দুপুরে সচিবালয়ে এতথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, বিতর্কের কারণেই এই দুই সংসদ সদস্যকে বাদ দেয়া হচ্ছে। তবে নৌকার প্রার্থী হচ্ছেন বদির স্ত্রী আর ঘাটাইলে ভোটে লড়ছেন রানার বাবা। দলীয় প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জ ও রংপুরের ২টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ছাড়া বাকি সবাই লড়ছেন একটি করে আসনে।
২৪ অথবা ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
