
মুফতী রাফী বিন মুনিরঃ গাড়ি রেখে একটু হাটছিলাম। প্রতিদিনই একটু একটু করে হাটার চেষ্টা করি। একটি রেষ্টুরেন্টের সামনে দিয়ে হেটে যাচ্ছিলাম। মালিক পরিচিত এবং একজন ভাল ফ্যান। ভিতরে যখন কথা বলছিলাম, একজন আপু আসলেন। তিনি এসে তিন পেকেট বিরিয়ানির অর্ডার করলেন।
বিল দিয়ে বলে দিচ্ছিলেন যে, খাবারগুলো এই বাচ্চাদের হাতে দিয়ে দিবেন।যেই বাচ্চারা,নামি দামি এই রেষ্টুরেন্টের দরজার বাহিরেই দাঁড়িয়ে খাবারের অপেক্ষা করছিল। একটু ভালভাবে দেখার চেষ্টা করলাম এরা কারা। বুঝতে পারলাম এরা পথশিশু। আপুটির মহৎ এই কাজ দেখে অনেক দুয়া এবং শ্রদ্ধা আসল। বের হয়ে তারা যে ক্ষুধার্ত তা দেখে কষ্ট পেলাম। কিন্তু তারমধ্যেও তারা আনন্দিত যে এত ভাল রেষ্টুরেন্ট থেকে খাবার খাবে। খাবার নিয়ে আনন্দের সাথে চলে গেলো বাচ্চাগুলো।
বের হয়ে বাসায় যাচ্ছিলাম। সামনেই আরেক শীতাতপনিয়ন্ত্রিত রেষ্টুরেন্টের থাই গ্লাসের বাহিরে দাঁড়িয়ে, দুটি বাচ্চা ভেতরে খাবারে ব্যস্ত মানুষদের দিকে তাকিয়েই যেনো ক্ষুধা নিবারণ করছে। একটু আগের দৃশ্য চোখে ভেসে আসল। জানতে চাইলাম কি হয়েছে বাবা তোমাদের.? উত্তর দিল ফেডো ভুক লাগছে।
একটু আগের দৃশ্যটি চোখে ভেসে উঠলো। আর মনে পড়ে গেলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। ইসলামের মধ্যে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং পরিচিত বা অপরিচিত জনকে সালাম দেয়া। (বুখারী-১২)
তাদের জন্য খাবার কিনে দিয়ে বাসায় আসলাম। বাচ্চাগুলোর হাসি দেখে নিজের অজান্তেই নিজের অজান্তেই গড়িয়ে পড়লো চোখে পানি। আসুন প্রতিদিন একটি ভাল কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন! আমীন।
