
ফাতেহ ডেস্ক: ৪৫ জেলায় রিটার্নিং কর্মকর্তার চেয়ে সিনিয়র পদমর্যাদার ৪৫ জনকে উপদেষ্টা নিয়োগ দেয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সাথে বৈঠকে এ অভিযোগ করেন।
৪৫ উপদেষ্টার মধ্যে ইসি সচিবও রয়েছেন। আলাল অভিযোগ করেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ পরিবেশ নষ্ট করতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন তালিকা করা হয়েছে।
এসব উপদেষ্টা ভোটে প্রভাব রাখার চেষ্টা করতে পারেন বলেও অভিযোগ করেন আলাল।
এছাড়াও হয়রানিমূলক মামলা ও বিএনপি নেতাকর্মীদের পুলিশের পরিচয়ে ধরে নেয়ার অভিযোগ করে তিনি। একাধিক নেতা নিখোঁজ উল্লেখ করে তিনি বলেন, পুলিশ তাদের ব্যাপারে স্বীকারও করছেন না।
