
ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে বলে বাহিনীর কর্মকর্তাদেরকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
তবে প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ নেয়া হবে না জানিয়ে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শও দেন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে পুলিশের পুলিশের উদ্দেশে এসব কথা এ কথা বলেন সিইসি। সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুলিশের ওপর কমিশনের নজর রয়েছে, সেটিও জানিয়ে দেন সিইসি। বলেন, ‘নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে আমরা পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। তবে কমিশন আপনাদের কর্মকা- নজরদারি করবে।’
‘অলরেডি অভিযোগ আসা শুরু করেছে। তবে, নির্বিঘেœ দায়িত্ব পালন করবেন। ভালোভাবে যাচাই না করে আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এতে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
ভোটগ্রহণ কর্মকর্তাদের ফোন করে পুলিশ তাদের অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চাইছে বলে যে অভিযোগ উঠেছে সেটা নিয়েও কথা বলেন সিইসি।
‘বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার কথা আমরা বলিনি। এটা আপনারা করবেন না। কারণ এটা নিয়ে নানা প্রশ্ন উঠে। যারা ভোটগ্রহণ কর্মকর্তা তারা বিব্রত হন। আমরা এটা চাই না।’
‘যদি তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় তাহলে কোনো ব্যক্তির তথ্য গোপন সূত্র ব্যবহার করে সংগ্রহ করতে পারেন। বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। এটা আমরা চাই না।’
