
ফাতেহ ডেস্ক: ২০২১ সালের মধ্যে ৩শো কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়- লেদারটেক বাংলাদেশ ২০১৮ এর উদ্বোধন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বাড়ছে। মন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। তিনি বলেন, চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে।
বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলার পাশাপাশি চামড়া খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন আয়োজকরা। প্রদর্শনীতে ২০ দেশের প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনের এ আয়োজন শেষ হবে শনিবার।
