বাড়িভাড়া বাড়ায় যুক্তরাজ্যের রাস্তায় থাকছে মানুষ

ফাতেহ ডেস্ক: ফ্ল্যাট বা বাসা ভাড়া মাত্রাতিরিক্ত হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় দিন কাটাতে হচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টলের নাগরিকদের।

গত ৪ বছরে দেশটিতে বাড়ি ভাড়ার হার বেড়েছে প্রায় ৩৩ শতাংশ । উপায় না পেয়ে তাই রাস্তার ধারে গাড়ি ও ক্যারাভানে জীবন যাপন করছেন নিম্ন আয়ের নাগরিকরা।

দক্ষিণ- পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাস্তার ধারে দেখা মিলবে সারি সারি ক্যারাভানের। পার্কিং এর অনুমতি না থাকলেও বাড়ি ভাড়া করে থাকার সামর্থ্য না থাকায় বাধ্য হয়েই নিম্ন আয় ও ফ্রিল্যান্স কর্মীদের রাস্তায় দিন পার করতে হচ্ছে।

গত ৪ বছরে যুক্তরাজ্যে গৃহায়ণ সংকট চলছে। কর্তৃপক্ষের মতে দিন দিন এ সংকট বাড়ছে। জরিপে দেখা যায় যুক্তরাজ্যের প্রায় ১১ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে বা দাতব্য কেন্দ্রে থাকেন।

রাস্তায় বসবাসকারিদের বেশির ভাগই ব্যাচেলর পুরুষ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে ৪৭৫১ জন মানুষ রাস্তায় বসবাস করছে। এবং প্রতিবছর এ সংখ্যা ১৫ শতাংশ হারে বাড়ছে।

আশ্রয়কেন্দ্রের প্রধান নির্বাহী পলি নিট বলেন, মানুষের আসলে উপায় নেই কারণ আয়ের চেয়ে বাড়ি ভাড়া বেড়েছে ৬ গুণ। তাই মানুষের থাকার জায়গা বলতে গেলে নেই।

ব্রিস্টল সিটি কাউন্সিলের মতে সাময়িকভাবে রাস্তায় থাকার অনুমতি দিলেও এই সমস্যার স্থায়ী সমাধান জরুরী হয়ে পড়েছে।

আগের সংবাদতরুণ ভোটার টানতে আ. লীগে মনোনয়ন পাচ্ছে নতুনরা
পরবর্তি সংবাদহাজার হাজার কৃষক মুম্বাইয়ের রাস্তায়