
ফাতেহ ডেস্ক: গত এক দশকে নতুন ভোটার হয়েছেন প্রায় ২ কোটি ৩০ লাখ। বিশ্লেষকেরা বলছেন, এই তরুণ ভোটাররাই এবারের জাতীয় নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। আগামী সরকারের কাছে কর্মসংস্থানসহ বেশকিছু অঙ্গীকার চান তরুণেরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪৪ লাখ। এর মধ্যে গত ১০ বছরে নতুন ভোটারের সংখ্যা ২ কোটি ৩০ লাখ।
সামনের নির্বাচন নিয়ে কী ভাবছেন তরুণেরা- জানতে কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে বেকারত্ব দূর এবং কর্মসংস্থান সৃষ্টির পরিষ্কার ঘোষণা চান তারা। এছাড়া, সম্মৃদ্ধ বাংলাদেশের জন্য দলগুলোর কাছে নানান প্রত্যশা তাদের।
শিক্ষাবিদেরা বলছেন, তরুণদেরকে যে দল আকৃষ্ট করতে পারবে নির্বাচনের ফল তাদের দিকেই যাবে।
নির্বাচনি ইশতেহারে তরুণদের চাহিদাকে প্রধান্য দেয়া হবে বলছেন প্রধান দুই দলের নেতারা।
তরুণদের বিষয়ে দেয়া প্রতিশ্রুতি নির্বাচনে বিজয়ীরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করে… তার ওপরে জোর দিচ্ছেন বিশ্লেষকেরা।
