ভোট চাইতে বাড়ি বাড়ি গিয়ে জুতো

ফাতেহ ডেস্ক : নির্বাচন আসন্ন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার ধর্ণা শুরু হয়ে গেছে প্রার্থীদের। নানাভাবে চলছে ভোট বাগানোর চেষ্টা। কিন্তু ভোটের প্রচারে বেরিয়ে কোনো রাজনীতিবিদ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতে জুতা তুলে দেয়ার নজির বোধ হয় সাম্প্রতিক অতীতে নেই।

ভারতের তেলেঙ্গানার স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থএই কাণ্ডই ঘটিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন।

জুতা বিলি করার এই অভিনব পন্থার কারণেই ভোট প্রচারে বেরিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন আকুলা। তাকে ভোটে জেতানোর পর যদি তিনি ভোটারদের প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে তাকে যেন ওই জুতা দিয়ে পেটানো হয়, এই মর্মেই ভোটারদের হাতে জুতা তুলে দিচ্ছেন তিনি।

তবে শুধু জুতাই নয়, একটি আগাম পদত্যাগপত্রও ভোটারদের হাতে দিয়ে রাখছেন আকুলা। যাতে তার কাজ পছন্দ না হলে ভোটাররাই তার পদ কেড়ে নিতে পারেন। তবে সময়ই বলবে, ভোটাররা আকুলাকে জুতাপেটা করার সুযোগ পাবেন কি না।

কোরুটলা নামে যে কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেখানকার বর্তমান বিধায়ক টিআরএস-এর কে বিদ্যাসাগর রাও পর পর তিন বার ওই বিধানসভা থেকেই নির্বাচিত হয়েছেন। ফলে আকুলার লড়াই যথেষ্ট কঠিন।

তবে প্রার্থীর হাত থেকে এক জোড়া জুতা পাওয়ার বিষয়টিতে মজাই পাচ্ছেন ভোটাররা। এখন ভোটটা তারা আকুলাকে দেন কি না, সেটাই দেখার।

আগের সংবাদমনোনয়ন না পাওয়ায় কলাগাছ দেখিয়ে প্রতিবাদ
পরবর্তি সংবাদদেওরাজের নরবলি, যূপকাষ্ঠ ও একজন রহস্যঘেরা সাধক