
ফাতেহ ডেস্ক: ঐক্যফ্রন্টের আসন বন্টন কাল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, আসন বন্টন নিয়ে ঐক্যফ্রন্টে বিরোধ নেই। জোটবদ্ধ হয়েই জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি।
পরে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, ১০০ জনের মনোনয়ন জমা দেয়ার প্রস্তুতি নিয়েছে গণফোরাম। পরে সব দল বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
