
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চারিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামি, ইসলামী ঐক্যেজোট হাটহাজারী শাখার সহ-সভাপতি আল্লামা শেখ আহমদ সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকেচট্টগ্রাম মেট্রো পলিটন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছ।
আল্লামা শেখ আহমদের শয্যপাশে মাওলানা মঈনুদ্দীন রুহী।
আজ বাদে মাগরিব চট্টগ্রাম মেট্রো পলিটন প্রাইভেট ক্লিনিকে অসুস্থ হাটহাজারী চারিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম,ও সিনিয়র মুহাদ্দিস, ইসলামী ঐক্যজোট হাটহাজারী শাখার সহ-সভাপতি আল্লামা শেখ আহমদের খোজ খবর নিতে ছুটে আসেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী। তিনি দীর্ঘ সময় মাওলানার পাশে থেকে স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা জোনাইদ জওহর, ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, ও চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান কাসেমী প্রমুখ।
তারা হজরতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
