আচরণবিধি ভাঙলে কঠোর ব্যবস্থা: ইসি

ফাতেহ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী যদি আচরণবিধিমালা ভাঙে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘সময় সীমার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালালে তা আচরণবিধি পরিপন্থি নয়। তবে কেউ যদি আচরণবিধিমালা ভাঙার চেষ্টা করে তাহলে প্রার্থী যেই হোক না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মনোনয়নপত্র দাখিলের সময় ৭ জনের বেশি এক সাথে যেতে পারবে না। এছাড়া মনোনয়ণপত্র দাখিলের শেষ দিনে মিছিল শোডাউন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার প্রয়োজনে প্রধানমন্ত্রী হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, তবে কোনো লিফলেট বিলি করতে পারবে্ন না। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে এবার গ্রাম পুলিশকেও ব্যবহার করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমকে যেকোনো তথ্য দিতে পারবে রির্টানিং অফিসাররা। গণমাধ্যমের সঙ্গে রির্টানিং কর্মকর্তারা কথা বলতে পারবে না এমন কোনো সিদ্দান্ত দেয়নি কমিশন বলেও জানান তিনি।

আগের সংবাদআওয়ামী লীগে যোগ দিলেন দেড় শতাধিক সামরিক কর্মকর্তা
পরবর্তি সংবাদএ পর্যন্ত বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা