পাসপোর্ট জমা দিয়েছেন, সারেন্ডার করেননি তারেক রহমান: রিজভী

পাসপোর্ট জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সারেন্ডার করেননি । যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টে রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি তার পাসপোর্ট জমা দিয়েছেন। জানালেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমান ব্রিটেনের আইন মোতাবেক সেখানে বসবাস করছেন। এ কথাটি আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে বারবার উপস্থাপন করেছি।

রিজভী আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি। যুক্তরাজ্যের অভিবাসন আইনে শত শত দেশের নাগরিকরা যেভাবে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে অবস্থান করেন, সেভাবেই তিনি সেখানে অবস্থান করছেন।

আগের সংবাদতারেক রহমান; দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস নিতে হবে
পরবর্তি সংবাদঅভিন্ন প্রশ্নপত্রে সারা দেশের কাওমী মাদ্রাসার দাওারায়ে হাদীসের ফাইনাল পরীক্ষা শুর, উদ্বোধন করেছেন- শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)