ফেনীতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৫

ফাতেহ ডেস্ক: ফেনীর শর্শাদিতে ট্রেন-বাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আনুমানিক ১৫ জন। ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি লোকাল বাসের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে আহতদের ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকার কারণে নিহতের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়নি।

নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম জানিয়ে

আগের সংবাদবগুড়ায় খালেদার মনোনয়ন দাখিল : বিকল্প হিসেবে ফখরুল
পরবর্তি সংবাদনির্বাচনী দায়িত্ব দেয়া হচ্ছে আওয়ামীমনা কর্মকর্তাদের : রিজভী