আমিই আসল বুহারি, আমি মারা যাইনি: নাইজেরিয়ার প্রেসিডেন্ট

ফাতেহ ডেস্ক:নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি মারা গেছেন বলে কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগামাধ্যমে একটি খবর বেড়িয়েছে। অবিকল তার মতোই দেখতে সুদানের এক ব্যক্তি নিজেকে প্রেসিডেন্ট বুহারি বলে দাবি করে আসছেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দীর্ঘ নীরবতা ভেঙে এই গুজবের ব্যাপারে মুখ খুলতে বাধ্য হলেন অসুস্থ বুহারি। গত বছর লন্ডনে পাঁচ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি; তবে নিজের রোগের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেননি বুহারি। আগামী ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াই করবেন তিনি।

কিন্তু তার এই অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে রূপ নেয় মৃত্যুর গুজবে। এমনকি বিরোধী দলের কিছু নেতার দাবি, বুহারি মারা গেছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তারই মতো দেখতে সুদানের জাব্রিল নামের এক ব্যক্তি।

বুহারি বলেন, যারা আমার এই মৃত্যুর গুজব ছড়িয়েছে, তারা অজ্ঞ এবং অধার্মিক। অাগামী ১৭ ডিসেম্বর তিনি ৭৬তম জন্মদিন পালনের জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট। তবে হাসতে হাসতে তিনি বলেন, আমি যদি কারো কাছে হয়রানির শিকার হই, তাহলে সেটা আমার নাতি-নাতনি। যারা আমাকে সবসময় জ্বালাতন করে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

আগের সংবাদমন্ত্রিসভা থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদট্রাম্প সহযোগিতা চেয়ে ইমরান খানকে চিঠি দিলেন