গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

ফাতেহ ডেস্ক: রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির নির্দেশ দেয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসীন মন্টুর সই করা চিঠি সোমবার সন্ধ্যায় ইসিতে জমা দেন ঐক্যফ্রন্টের সমন্বয়ক লতিফুল বারী হামিম। এতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সব ক্ষমতা ইসির হাতে।

সেই হিসাবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদেরও মুক্তির নির্দেশ দেয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

আগের সংবাদজামায়াতে ইসলামি: ঐতিহাসিক সঙ্কট ও সম্ভাবনা।। তুহিন খান
পরবর্তি সংবাদপ্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলে সবাই ন্যায়বিচার পাবেন : ইসি