
ফাতেহ ডেস্ক: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলে সবাই ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
তিনি বলেন, আপিলের প্রতিটি আবেদন আলাদাভাবে বিবেচনা করা হবে। মাববুব তালুকদার আরো জানান, আইন মেনে ও নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন।
