
ফাতেহ ডেস্ক: ২৩৩ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করতে সকাল থেকে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত চট্রগ্রাম ৫ আসনে বিএনপির মীর নাছিরের ছেলে মীর হেলাল উদ্দিনের আপিল বাতিল করেছে ইসি।
আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন, চট্রগ্রাম ৮ আসনে এম মোর্শেদ খান, জামালপুর তিনের নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা এক আসনের আব্দুল কাঈয়ুম খানসহ পাঁচজন। অন্যদিকে, ময়মনসিংহ সাত আসনে এম এ রাজ্জাক খান, নেত্রকোনা এক এ মো এরশাদুর রহমানসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। এ নিয়ে গত দুই দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৪৭ জন। বাতিল হয়েছে ১৬০ জনের মনোনয়ন।
এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬৩ জন। বাতিল হয় ৭৮টি। বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের প্রার্থিতা প্রশ্নে পুনঃশুনানি হচ্ছে আজ। ঋণখেলাপের কারণে বাতিল হওয়া রেজা কিবরিয়া মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আর বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমানের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারের মনোনয়নপত্র।
এদিকে, ব্যালট পেপার বাদে আজ থেকে ৩২ জেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু করেছে ইসি।
