দুটি অজ্ঞাত হামলায় তুয়ারেগের প্রায় ৪৩ জন বেসামরিক নিহত

উত্তর মালিতে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় তুয়ারেগ উপজাতির অন্তত ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৷ সহিংসতা বিস্তার নিয়ে  উদ্বেগ প্রকাশ করেছে সরকার ৷

উত্তর মালিক প্রাদেশিক গভর্নর দাউদ মেইগা বলেন, গত বৃহস্পতিবার এবং শুক্রবার দূরবর্তী মরুভূমির দুটি গ্রামে দুটি হামলা হয়েছে৷ ধারণা করা হয় যে, এ দুটি হামলার লক্ষ্য ছিল “তুয়ারেগ উপজাতি” এবং “ফুলানি” উপজাতিদের মধ্যে একটি জাতিগত দ্বন্দ্ব চাঙ্গা করা ।

এ ঘটনায় আদিবাসী নেতা সিদ্দিকী আগা হাম্মাদী বলেন, “দুই দিনের মধ্যে ৪৩ জন নিহত হয়েছেন, যাদের সবাই একই এলাকার নাগরিক।”

তিনি বলেন, “আমাদের যোদ্ধারা তাদের ঘাঁটি ধ্বংস করে এবং তাদের ছত্রভঙ্গ করে,”, তিনি বলেন, তিনি রক্তপাতকে ‘জিহাদীদের বিরুদ্ধে সশস্ত্র তুয়ারেগ গ্রুপের আক্রমণের প্রতিশোধ হিসেবে মনে করছেন।’

প্রাক্তন তুয়ারেগ বিদ্রোহীদের স্যালভেশন মুভমেন্ট বলেছে, আকলাজ ও ওয়াকাছা গ্রামের হামলার ঘটনায় নিহতদের সংখ্যা ৪৩ জন , এবং তিনি বলেন, সকলকেই ভ্রাম্যমান আইডাকসাহাক গোষ্ঠী থেকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র আল জাজিরা

আগের সংবাদগাজীপুরের মেয়র পদপ্রার্থী ফজলুর রহমানের সামনা সামনি
পরবর্তি সংবাদমরে গিয়ে বেচেছেন অসহায় রোজিনা