দেড় ঘণ্টা পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল

ফাতেহ ডেস্ক: প্রায় দেড় ঘণ্টা পর শীর্ষ নেতাদের হস্তক্ষেপে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছে মনোনয়ন বঞ্চিতেরা। বেলা সোয়া একটার দিকে বিএনপি অফিসে তালা দিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এর আগে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয় এবং গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

তাদের দাবি, ১২ বছর ধরে যারা নিজ নিজ এলাকায় বিএনপিকে টিকিয়ে রেখেছে, দল তাদের মনোনয়ন দেয়নি। মামলা মাথায় নিয়ে আন্দোলন চালিয়ে গেলেও এসব নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

অন্যদিকে, অনেক এলাকায় নতুনদের প্রার্থী করা হয়েছে। তাদের অনেকে তৃণমূলে সম্পৃক্ত নয় দাবি করে এলাকায় অবাঞ্চিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধরা।

আগের সংবাদজমিয়ত ও মজলিসের বৈরিতা
পরবর্তি সংবাদমোবাইলে ইন্টারনেট প্যাকেজ ন্যূনতম ৭ দিন করার উদ্যোগ