
ফাতেহ ডেস্ক: ঋণ খেলাপির অভিযোগে কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইল-৪ ও ৮ আসনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার ইসির অস্থায়ী এজলাসে শুনানি শেষে তার মনোনয়নপত্র অবৈধ বলে আদেশ দেয় নির্বাচন কমিশন।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়ন বাতিল করা করেছিল রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। পরবর্তীতে আপিলেও প্রার্থিতা ফিরে পেলেন না কাদের সিদ্দিকী।
প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি তৃতীয় অর্থাৎ শেষ দিনের মত চলছে। প্রথমদিনে ক্রমিক নম্বর অনুযায়ী ১ থেকে ১৬০, দ্বিতীয় দিন ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত প্রার্থীর আবেদনের শুনানি করে নির্বাচন কমিশন (ইসি)। আজ ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করছে কমিশন।
