
ইমরান চৌধুরী
সময়টা ১৯৯১ সালের এপ্রিল। সবে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ নির্বাচনে জয় লাভ করে মুসলিম জাহানের দ্বিতীয় নারী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্
তখনো সংবিধানের একাদশ সংশোধনী পাশ হয়নি। ফলে দেশে চলছিল শাহাবুদ্দীন-খালেদা জিয়া দ্বৈতশাসন। প্রেসিডেন্ট শাসিত সরকারেই থাকা হবে নাকি মন্ত্রীসভা শাসিত সরকার কায়েম হবে তা নিয়ে চলছে আলোচনা আর রশি টানাটানি। মোটকথা জেনারেল এরশাদের পতন ও সাধারণ নির্বাচন পরবর্তী সেই সময়টিতে দেশে আসলে কোন শক্তিশালী সরকার কায়েম ছিলোনা।
এমনই এক ক্রান্তিকর পরিস্থিতিতে ২৯ এপ্রিল রাতে আমেরিকানদের ভাষায় ক্যাটাগরি ফোর ক্ষমতাসম্পন্ন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মেরী অ্যান আঘাত হানল নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, উড়িরচর, চট্টগ্রাম উপকূলে। সর্বোচ্চ ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগ সম্পন্ন এই সাইক্লোন ছিল বাংলাদেশের ইতিহাসের তিনটি ভয়াবহতম ঝড়ের একটি (১৯৭০,১৯৯১,২০০৭
প্রায় ১,৩৮,০০০ আদমসন্তানের প্রাণ সংহার হলো। প্রায় ১ কোটি লোক গৃহহীন হল। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা লবনাক্ত পানিতে প্লাবিত হয়ে দেখা দিল দুর্লভ এক পরিবেশগত বিপর্যয়। সেসময়ের হিসাবানুসারে ১.৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ হানি হলো। চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে রাখা বিমানবাহিনীর প্রায় সবগুলো জঙ্গিবিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার জলোচ্ছ্বাসের তোড়ে হয় সাগরে ভেসে গেলো, নয়তো সম্পূর্ণরূপে বিকল হয়ে গেলো। নিমিষে বাহিনীটির সক্ষমতার বেশিরভাগ বিলীন হয়ে গেলো। ঈসা খান নৌঘাঁটিতে অবস্থানরত নৌবাহিনীর বেশ কয়েকটি ফ্রিগেট ও টহল রণতরী সমূহ ক্ষতির মুখে পড়ল। জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে আসা অতিকায় সামুদ্রিক জাহাজের ধাক্কায় কর্ণফুলী রেলসেতুর একাংশ বিধ্বস্ত হল। চট্টগ্রাম মহানগরীর একটা বড় অংশ লোনা পানিতে জলমগ্ন হয়ে পড়ল।
মোটকথা সেসময় বাংলাদেশ বিধ্বস্ত হয়ে পড়েছিল। বিপর্যস্ত বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে এল আন্তর্জাতিক মহল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের নির্দেশে ১৫ রণতরী ও ২,৫০০ সেনা নিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেন মার্কিন প্যাসিফিক কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল হেনরি স্ট্যাকপোল। মার্কিনীদের নেতৃত্বে বাংলাদেশ উপকূলে শুরু হলো ‘অপারেশন সি অ্যাঞ্জেল’, যা এই যাবতকালের মধ্যে চালানো বৃহত্তম রিলিফ অপারেশনের মধ্যে অন্যতম হিসেবে গণ্য।
ছুটে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর, ভারতের প্রধানমন্ত্রী চন্দ্র শেখর, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলংকার প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা, চীনের প্রধানমন্ত্রী লি পেং। বাদশাহ ফাহাদের সমবেদনা ও ত্রাণ নিয়ে এলেন সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ও পররাষ্ট্রমন্ত্র
আজকের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মেরী অ্যানের আঘাতে নিহত লাখো মানুষের রূহের প্রতি রইল মাগফিরাত। এমন ঘোর বিপদের মুহূর্তে যেসব বিদেশী বন্ধু আমাদের সাহায্য করেছিলেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
