প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সব দলের তালিকা ইসিতে

ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। শেষ দিনে নির্বাচন কমিশনে যার যার দলের চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো।

আজকের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের সবাইকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করবে নির্বাচন কমিশন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান ঢাকা-১৭ আসনের নজরুল ইসলাম, ঢাকা-১২ এর মো. মজিবুর রহমান, ঢাকা-৬ থেকে কাজী সালমা সুলতানা, ঢাকা-৭ থেকে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

কাল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই ভোটের আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা। দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা ইসির দেয়া প্রতীকে নির্বাচন করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

আগের সংবাদ২৯ জাপা প্রার্থী চূড়ান্ত, জোটের বাইরে লড়বে ১৩২ আসনে
পরবর্তি সংবাদ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিতে