
ফাতেহ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাল ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ যাবেন তিনি। পরে সিলেটসহ সব কয়টি বিভাগে জনসভা ও পথসভা করবেন। এছাড়া ভিডিও কনফারেন্সেও ৩০০ আসনে গণসংযোগ করবেন আওয়ামী লীগ সভাপতি।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর সারাদেশে ব্যাপক উৎসাহে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। টুঙ্গিপাড়া থেকে বুধবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জ যাবেন তিনি।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। পরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকায় ফেরার পথে রাজবাড়ী ও মানিকগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
নির্বাচনি আচরণবিধি অনুযায়ী প্রচারে মাত্র ১৮ দিন সময় সময় পাওয়া যাবে। এই স্বল্প সময়ের সর্বোত্তম ব্যবহার করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া অনেক তারকা শিল্পীও দলের নির্বাচনি প্রচারাভিযানে অংশ নেবেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে পর দ্বিতীয় দফায় শেখ হাসিনার নির্বাচনি সফর শুরু হবে সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান (রহমাতুল্লাহ আলাইহির) মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে। এছাড়া সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনি সফর করতে পারেন আওয়ামী লীগ সভাপতি।
