ব্রাজিলে ক্যাথলিক গির্জায় হামলা : নিহত ৫

ফাতেহ ডেস্ক

ব্রাজিলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। পরে গির্জার ভেতরেই আত্মহত্যা করেন হামলাকারী।

সাও পাওলো থেকে একশ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্পনগরী ক্যাম্পিনাসে মঙ্গলবার এ হামলা হয়।

দুইটি বন্দুক নিয়ে হামলাকারী হঠাৎ গির্জায় প্রার্থনারত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীর পরিচয় ও হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সূত্র  ঃ নিউ ইয়র্ক টাইমস 

আগের সংবাদপারসন অব দ্য ইয়ার জামাল খাশোকজি
পরবর্তি সংবাদস্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে চোখ উপড়ে হত্যা