ভোটের আগে ৫ জনসভা করবেন শেখ হাসিনা

ফাতেহ ডেস্ক

ভোটের আগে রাজধানী ঢাকায় দুটি ও ঢাকার বাইরে তিনটি নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২১ ডিসেম্বর গুলশানে, ২২ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, ২৩ ডিসেম্বর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন তিনি। এ ছাড়া, পীরগঞ্জে যাওয়ার পথে রংপুর-২ নির্বাচনি এলাকাতেও একটি জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা।

সবশেষ ২৪ ডিসেম্বর কামরাঙ্গীর চর মাঠে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর বাইরে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি।

আগের সংবাদজয়নুল আবদিন ফারুকের ওপর হামলা
পরবর্তি সংবাদসরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে : ড. কামাল