
ফাতেহ ডেস্ক
পটুয়াখালীর রাংগাবালীতে ট্রলারডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুলিশ কনস্টেবল মো. ফিরোজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বুড়াগৌরাঙ্গ নদী থেকে মরদেহের সঙ্গে থাকা অস্ত্র ও ২০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদক-বিরোধী অভিযান শেষে রোববার রাতে থানায় ফিরছিলো পুলিশের একটি বিশেষ দল। পথে বুড়াগৌরাঙ্গ নদীতে পুলিশের ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রলারের সংঘর্ষ হয়।
এতে পুলিশবাহী নৌযানটি ডুবে যায়। এ সময় তিন পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠলেও সাতার না জানায় ডুবে নিখোঁজ হন ফিরোজ। দুর্ঘটনার পর থেকেই মরদেহ উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ।
