
ফাতেহ ডেস্ক
পণ্য রপ্তানি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৬ সালের জন্য ১৭৮ ব্যবসায়ীকে সিআইপি কার্ড দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টি/সি/বি-র মিলনায়তনে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ ছাড়া পদাধিকার বলে বাণিজ্যে সি/আই/পি কার্ড পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ/বি/সি/সি/আইয়ের ৪১ জন পরিচালক। সি/আই/পি নীতিমালা অনুযায়ী ২০১৬ সালে ১৯ খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়।
এর মধ্যে রয়েছে কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রফতানি পণ্য। সিআইপি কার্ডধারীরা এক বছরের জন্য বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ ও সচিবালয়ে প্রবেশাধিকারসহ নানা সুবিধা পাবেন। পাশাপাশি পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।
