সমুদ্রবন্দরে ৩ নম্বর সকর্ত সংকেত বহাল

ফাতেহ ডেস্ক

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সংকেত ও নৌ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশেই গত দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায়, ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ এলাকার কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগের সংবাদঅনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী, মেডিকেল বোর্ড গঠন
পরবর্তি সংবাদসাংবাদিক নির্যাতনের বছর ২০১৮