সামান্য ভুলে অরাজক পরিস্থিতি হতে পারে: ইসি

ফাতেহ ডেস্ক

 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ৩০ ডিসেম্বর ভোটের ফল সতর্কতার সঙ্গে প্রকাশ করতে হবে।

ফল প্রকাশের সময় সামান্য ভুলে ব্যাপক অরাজক পরিস্থিতির ক্ষেত্র তৈরি হতে পারে। একই সঙ্গে ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে সচেতনতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে (ইটিআই) বুধবার নির্বাচনের ফলাফল প্রেরণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসির কর্মকর্তারা আরো জানান, ভোট কেন্দ্রের ফল কমিশন সচিবালয়ে পাঠানো হয়। মাঠপর্যায় থেকে এ ফল প্রেরণকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে সিইসি আরও বলেন, ফলাফল প্রকাশের ক্ষেত্রে আপনাদের (কর্মকর্তা) সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে হবে। এখান থেকে মাঠে যাওয়ার পর প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রকাশ করেন প্রিসাইডিং কর্মকর্তারা।

আর তা একীভূত করে ফল প্রকাশ করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ওই ফলাফল ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইসির নিজস্ব নেটওয়ার্কে প্রমাণ করতে হবে।

সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়- সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।

আগের সংবাদগাইবান্ধা-৩ আসনের প্রার্থী ফজলে রাব্বী আর নেই
পরবর্তি সংবাদতেলের দাম কমছে, ষষ্ঠবারের মত সৌদির ঘাটতি বাজেট