সরকার গঠনে ভূমিকা রাখতে পারেন না বলে হতাশ প্রবাসীরা

ফাতেহ ডেস্ক

মোট জনসংখ্যার প্রায় ৮ ভাগ মানুষ বিদেশে কর্মরত। দেশের অর্থনীতির ভিত মজবুতে অবদান রাখলেও সরকার গঠনে কোনো ভূমিকা রাখতে পারছেন না প্রবাসী শ্রমিকরা।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অভিবাসন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তাসনীম সিদ্দিকী।

তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের ভোট দিতে হলে দেশে আসতে হয়। কিন্তু তা তাদের পক্ষে সম্ভব হয়না। তাদের জন্য অনলাইনে ভোট দেয়ার সুযোগ রাখার পরামর্শ দেন তিনি।

তাসনিম সিদ্দিকী বলেন, বর্তমান সরকার সব বিষয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে। কিন্ত প্রবাসীদের ভোট দেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছরে ২৭ শতাংশ অভিবাসন কম হয়েছে বলে জানায় রামরু।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশ হতাশ
পরবর্তি সংবাদকুরআন গবেষণায় ইউরোপিয়ান ইউনিয়নের ১০ মিলিয়ন ইউরো বাজেট