পিইসিতে পাসের হার ৮৫.২৮, জেএসসিতে ৮৫.৮৩

ফাতেহ ডেস্ক

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এ সময় বই উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পিইসি-জেএসসি পরীক্ষার কারণে শিক্ষায় আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা।

এবারে জেএসসিতে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮শ ২৯ জন। পাসের হার ৮৫ দশমিক আট তিন শতাংশ। সারাদেশে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। এ দিকে পিএসসিতে পাসের হার ৮৫ দশমিক দুই আট শতাংশ। বৃত্তি পেয়েছে ২ দশমিক এক আট শতাংশ।

জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক শূন্য চার । ১ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এর মধ্যে জেএসসিতে প্রায় ২১ লাখ আর জেডিসিতে প্রায় ৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন।

১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রাথমিকে ২৮ লাখ এবং ইবতেদায়ীতে প্রায় ৩ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আগের সংবাদআজ প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার আপিল শুনানি
পরবর্তি সংবাদআওয়ামী লীগ শুধু দিতে জানে জনগণকে : প্রধানমন্ত্রী