আইনশৃঙ্খলা রক্ষায় ইসির বরাদ্দ ৩৯৪ কোটি ১৪ লাখ টাকা

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৯৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৭ টাকা বাজেট বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএন ও স্বশস্ত্র বাহিনী। বাজেটের এই টাকা এসব বাহিনীর মধ্যে বণ্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন সূত্র জানায়, মোট বাজেটের মধ্যে পুলিশের জন্য ১০১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা, র‌্যাবের জন্য ১৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ৫৩ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ২৩২ টাকা, আনসার ও ভিডিপির জন্য ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৬৫০ টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগকে ৬০ কোটি ৩৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আগের সংবাদসিরিয়া পুনর্গঠনের অর্থ দেবে সৌদি : ট্রাম্প
পরবর্তি সংবাদব্যালট পেপার পাঠানো শুরু আজ থেকে