নির্বাচন অংশগ্রহণমূলক হবে : ইসি

ফাতেহ ডেস্ক

নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে ঐক্যফ্রন্টের অভিযোগের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে ইভিএম পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম অনেক সহজ হবে।

মঙ্গলবার দুপুর বারোটায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনের সাথে। দেড় ঘন্টার বেশি সময় বেশি বৈঠকের পর তা অসমাপ্ত রেখেই বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের নেতারা।

পরে সংবাদ ব্রিফ্রিং করে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার ও ইসি এখন একজোট। সেনা বাহিনী মোতায়েন করা হলেও তাদেরকে মাঠে নামানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তবে ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি মনে করে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

এর আগে রাজধানীর টিকাটুলিতে একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ জানান সিইসি।

আগের সংবাদ‘জাতীয় শিক্ষাবোর্ডের পরীক্ষায় কোনো কোনো কওমি মাদরাসার অংশগ্রহণ ইতিবাচক’ -আ ফ ম খালেদ
পরবর্তি সংবাদবিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা