
ফাতেহ ডেস্ক
বাংলাদেশ যুব মজলিসের সভাপতি, জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুর ঢাকা মাদরাসার মুহাদ্দিস, খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা মামুনুল হককে আজ বিকেলে র্যাব আটক করার অভিযোগ ওঠার পরই তিনি ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।
যুব মজলিস ফাতেহ টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে।
বৃহস্পতিবার বাদ আসর তার নিজ প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ ঘাটারচর থেকে বের হয়ে লাবনী পয়েন্ট অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয়।
মাওলানা মামুনুল হককে আটক করে ঢাকার বসিলা র্যাব-২ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয় বলে পরে জানা যায়।
