
ফাতেহ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচারের সুযোগ পাবেন ১৮ জুন থেকে। এর আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নতুন ঘোষিত এই নির্বাচনের তারিখের ফলে গাজীপুরবাসী ঈদের পরেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন; যা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও চেয়েছেন। তাঁদের দাবি ছিল, ঈদের পর ২৫ থেকে ২৭ জুনের আগে যেন এই নির্বাচন না হয়। কারণ, এই সিটির ভোটারদের একটি বড় অংশ বিভিন্ন এলাকা থেকে আসা পোশাকশ্রমিক। ঈদের পরপর ভোট হলে তাঁরা ভোট দিতে পারতেন না।
গাজীপুর সিটি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হবে ১৩ মে
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হবে আগামী ১৩ মে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে সর্বোচ্চ আদালত আগামী ২৮ জুনের মধ্যে ভোট সম্পন্ন করার আদেশ দিয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে পূর্ববর্তী ওই আদেশ বাতিল করে ২৮ জুনের মধ্যে ভোট গ্রহণের ব্যাপারে পুনঃনির্দেশ জারি করা হয়েছে।
