ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। নিরবচ্ছিন্ন চলবে বিকেল চারটা পর্যন্ত। ইতিমধ্যেই সারাদেশের বিভিন্ন কেন্দ্রে, শীত উপেক্ষা করে ভোট দিতে গেছেন ভোটাররা।

ভোট দেওয়ার সুবিধার্থে সারাদেশে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট নির্বিঘ্ন করতে দেশজুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃংখলা বাহিনীর ছয় লাখের বেশি সদস্য। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৩৯টি রাজনৈতিক দল।

২৯৯ আসনে লড়ছেন এক হাজার আটশো ৬১ প্রার্থী। এর মধ্যে ১২৮ জন স্বতন্ত্র। এবার ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। কেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৮৩টি। এবারই প্রথম ৬টি আসনে ২১ লাখের বেশি ভোটার ইভিএমের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন পর্যবেক্ষণ করবেন প্রায় ২৬ হাজার দেশি ও দেড়শোর বেশি বিদেশি পর্যবেক্ষক ও সংস্থা।

আজ মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় যন্ত্রচালিত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আগের সংবাদখুলনায় ধানের শীষের প্রার্থী গোলাম পরওয়ারের ভোট বর্জন করলেন
পরবর্তি সংবাদজনগণের সিদ্ধান্ত আমরা মেনে নেব : শেখ হাসিনা