
ফাতেহ ডেস্ক
পরাজয় নিশ্চিত জেনে বিএনপি- জামায়াত নির্বাচন বয়কটের নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
একই সঙ্গে তারা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ভোট নিয়ে ড. কামাল হোসেনসহ কাউকে রাজনীতি করতে দেয়া হবে না।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।
