ইভিএমের ৬ আসনেই ‘জিতেছে’ মহাজোটের প্রার্থী

ফাতেহ ডেস্ক

ইভিএমে ভোট হওয়া ৬ আসনের সব কটিতেই ‘জিতেছে’ মহাজোটের প্রার্থী। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়েছে।

ঢাকা-৬ আসনে ‘জয়’ পেয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, ঢাকা-১৩ আওয়ামী লীগের সাদেক খান, সাতক্ষীরা-২ আসন থেকে মহাজোটের মুশতাক আহমেদ রবি।

চট্টগ্রাম-৯ আসনে ‘জিতেছেন’ মুহিবুল হাসান চৌধুরি নওফেল। খুলনা-২ আসনে সালাউদ্দিন জুয়েল এবং রংপুর-৩ আসনে জিতেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

আগের সংবাদবিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্যের ৬ জনই ‘পরাজিত’
পরবর্তি সংবাদপঞ্চম থেকে একাদশ সংসদ নির্বাচন, একটি পরিসংখ্যান